সাবেক বিচারপতির দুর্নীতির মামলায় প্রতিবেদন দাখিলের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিচারপতি মোজাম্মেল হক ও তাঁর স্ত্রী চমন আরা হকের বিরুদ্ধে করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আগামী ১৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রেজাউল হাসান তরফদার গত বুধবার বিচারপতি মোজাম্মেল হক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২২ আগস্ট বিচারপতি মোজাম্মেল হক ও তাঁর পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। ওই বছরের ১৪ সেপ্টেম্বর হিসাব বিবরণী দাখিল করেন মোজাম্মেল হক ও তাঁর স্ত্রী। এতে বিচারপতি মোজাম্মেল হক সঞ্চয় হিসাবে ৩১ লাখ ১০ হাজার ৪০০ টাকার উল্লেখ করেন, যা দুদকের কাছে বিশ্বাসযোগ্য না হওয়ায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করে। মামলায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ গোপনে সহযোগিতা করার অভিযোগ করা হয়।এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের প্রকৌশলী রবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রমনা থানায় মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক নুর হোসেন এ মামলা করেন। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৮ জুলাই দুদকে অভিযোগপত্র দাখিলের আদেশ দিয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, নগর ভবনের উপসহকারী প্রকৌশলী (পুর) রবিউল ইসলাম অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দুদক অভিযোগ পাওয়ার পর তাঁর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়।