সাবেক বোমাং রানি ড এ সাং চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বান্দরবানে বোমাং রাজপরিবারের ১৬তম বোমাং রাজা প্রয়াত ক্য সাইন প্রু (কে এস প্রু) চৌধুরীর স্ত্রী রানি ড এ সাং চৌধুরী (৭৫) গতকাল শনিবার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি পাঁচ মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্র জানায়, কে এস প্রু ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর ১৬তম বোমাং রাজা হিসেবে অভিষিক্ত হলে ড এ সাং রানি হন। তাঁর প্রাতিষ্ঠানিক পড়ালেখা না থাকলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে মারমা, বাংলা, ইংরেজি, উর্দু ও আরবিও শিখেছিলেন। তাঁর বড় মেয়ে ডনাইপ্রু নেলী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানবাধিকারকর্মী।