সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী মেয়ের শাশুড়ির মৃত্যুর খবর শুনে গোপালগঞ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইউসিবিএল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এ বি এম এহসানুল কবীর। গতকাল সোমবার ভোরে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এহসানুল কবীরের বাড়ি বগুড়া শহরের মালতিনগরের দক্ষিণপাড়ায়।
দুর্ঘটনায় আহত হন এহসানুল কবিরের স্ত্রী রাশিদা কবীর, ছেলে ওয়ান ব্যাংকের কর্মকর্তা শাহরিয়ার কবীর, পুত্রবধূ শারমিন জাহান ও মেয়ে বৃষ্টি।