সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোনালী ব্যাংকের সাবেক এজিএম কামরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলা সহকারী প্রকৌশলী (এসও) ইব্রাহিম খলিলের সরকারি বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
ইব্রাহিম খলিল বলেন, কামরুল ইসলাম (৬৮) তাঁর দূর সম্পর্কের আত্মীয়। শনিবার সকাল ১০টার দিকে তাঁর বাসায় বেড়াতে আসেন কামরুল। তিনি তাঁকে বাসায় রেখে কাজের উদ্দেশে বাইরে যান। সন্ধ্যায় ফিরে এসে দেখেন, বাসার দরজা ভেতর থেকে বন্ধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে কামরুল ইসলামের মৃত্যু হয়েছে।