সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ভাষাসংগ্রামী মুজিবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় বারডেম হাসপাতালে মারা যান তিনি।

ভাষা-আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘরের পরিচালক এম আর মাহবুব ‘প্রথম আলো’কে এই তথ্য জানান। 

গত ৩১ ডিসেম্বর মুজিবুল হক বারডেম হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে ভর্তি হন। এর পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে।