সাবেক মন্ত্রী এহছানুল হকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সদস্য থাকাকালীন বেআইনিভাবে বিভিন্ন ভাতা গ্রহণ করায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরের একটি আদালতে সার্টিফিকেট মামলা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা মো. ফজলে এলাহী ভূঁইয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট শাখায় এই মামলা করেন।মামলায় বলা হয়, বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও সপ্তম জাতীয় সংসদের সদস্য হিসেবে এহছানুল হক মিলন অনিয়মতান্ত্রিকভাবে পারিতোষিক ও ভাতাদিসহ বিভিন্ন খাতে ১৪ লাখ ৪৮ হাজার টাকা গ্রহণ করেছেন।জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেগম সারা দিবা মামলা গ্রহণের পর আগামী ৩০ দিনের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার জন্য অথবা কেন টাকা ফেরত দেওয়া হবে না—এর জবাব দেওয়ার জন্য মিলনকে নোটিশ দিয়েছেন।