সাবেক মন্ত্রী নূরজাহান মুরশিদের নবম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নারীনেত্রী নূরজাহান মুরশিদের নবম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ, তাঁর পরিবার এবং তাঁরই আদর্শ ও অনুপ্রেরণায় গঠিত সংগঠন ব্রতীর উদ্যোগে বেলা ১১টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া এবং বেলা সাড়ে ১১টায় গরিব শিশুদের জন্য খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।নূরজাহান মুরশিদ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। বিজ্ঞপ্তি।