সাবেক মন্ত্রী মজিদ-উল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী, বিএনপির নেতা মজিদ-উল-হক (৮৭) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মাত্র ১০ দিন আগে তাঁর স্ত্রী মমতাজ জাহান জেবুন্নেসা মজিদ মারা গেছেন। বিকেলে ঢাকা সেনানিবাসের আল্লাহু জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মজিদ-উল-হক ষাটের দশকের শেষ ভাগে পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে উন্নীত হন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সংস্থাপনমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯১-৯৬ সময়ে তিনি বিএনপির কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।