সাবেক মন্ত্রী মালেকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মন্ত্রী কর্নেল (অব.) আবদুল মালেকের ১৬তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ এক স্মরণসভার আয়োজন করে।
জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকেল পাঁচটায় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন। প্রধান অতিথি ছিলেন আবদুল মালেকের ছেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিভিল সার্জন ইমরান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, আওয়ামী লীগের নেতা হেলাল উদ্দিন, আবদুল মজিদ ও সুলতানুল আজম খান, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, জেলা চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি আবুবকর সিদ্দিক খান প্রমুখ।
আবদুল মালেক এরশাদ সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বস্ত্রমন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।