সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তফা ফারুকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মোস্তফা ফারুক মোহাম্মদ যশোর-২ আসনের সাবেক সাংসদ। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।
মোস্তফা ফারুক মোহাম্মদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে জাপানের পাকিস্তান দূতাবাসে নিয়োগ পান। স্বাধীনতার পর ১৯৭২ সালে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস স্থাপন করেন।
মোস্তফা ফারুক মোহাম্মদ ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন। ২০১২ সালে তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পান।