সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজ (৯২) আর নেই। গত সোমবার রাতে রাজধানীর জেড এইচ শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।আবদুল আজিজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল আজিজ ১৯১৯ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের মনোনয়নে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭০ ও ১৯৭৩ সালে বাগেরহাট-৪ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন।