সাবেক মন্ত্রীর গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ ঘটনায় মোশাররফ হোসেন সামান্য আহত হন। গতকাল শনিবার রাতে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের বিপরীত দিকের সড়কে এ ঘটনা ঘটে।
কয়েকজন পথচারী জানান, রাত পৌনে নয়টার দিকে দুর্বৃত্তরা মোশাররফের গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তিনি গাড়িতে বসা ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পাশের একটি দোকানে আশ্রয় নেন। আশপাশের লোকজন তাঁকে রক্ষায় এগিয়ে আসেন। গাড়ির ভাঙা কাচ বিদ্ধ হয়ে মোশাররফ হোসেন আহত হন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে পুলিশি প্রহরায় তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।