সাবেক মেয়র খোকার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক নূর হোসেন খান এই অভিযোগপত্র দাখিল করেন।দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় সাদেক হোসেনসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অন্য তিন আসামি হলেন: বনানীর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক।