সাবেক মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে করা দুটি মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে করা দুটি দুর্নীতির মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মহিউদ্দিন চৌধুরীর করা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।সূত্র জানায়, ২০০৩ সালে তৎকালীন চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক মো. সিরাজুল হক চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দুটি করেন। মামলা বাতিল চেয়ে মহিউদ্দিন চৌধুরীর করা পৃথক আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০০৪ সালে হাইকোর্ট রুল জারি এবং মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ ও হরিসাধন দেবব্রহ্মণ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান। হরিসাধন প্রথম আলোকে বলেন, মেয়র থাকাকালে মহিউদ্দিন ক্ষমতাবহির্ভূতভাবে নূপুর সিনেমা হলের হোল্ডিং ট্যাক্স কমিয়ে ১৯৯৬-৯৭ অর্থবছরে তিন লাখ টাকা এবং ১৯৯৮-৯৯ অর্থবছরে তিন লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।