সাবেক মেয়রকে বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. শাহজাহানকে সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।রোববার দুপুরে বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেন বরগুনা সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ।সংবাদ সমেঞ্চলনে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, সাবেক পৌর মেয়র মো. শাহজাহান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে ‘ডাকাত’ অভিহিত করে বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁর বক্তব্য স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘আমি ওই সাক্ষাৎকারে মরহুম সিদ্দিকুর রহমানকে অশ্রদ্ধা করে কোনো মন্তব্য দেইনি। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে একতরফাভাবে বহিষ্কার ও বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া কাউকে বহিষ্কার করা যায় না।’