সাবেক মেয়রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে পৌরভবন নির্মাণের দায়ে যশোরের বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

আদালত সূত্র জানায়, বাঘারপাড়ার দোহাকুলা হাট এলাকায় আধা শতক সরকারি জমি বন্দোবস্ত নিয়ে দোহাকুলা গ্রামের মশিয়ার রহমান একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১০ সালে পৌরসভার তৎকালীন মেয়র খলিলুর রহমান ওই ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে সেখানে পৌরসভার ভবন নির্মাণ করেন।