সাবেক যুগ্ম সচিব আবু আহমেদ নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক যুগ্ম সচিব আবু আহমেদ কাদির (৭০) গত শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন সন্ধ্যায় শুক্রাবাদের বাসা থেকে ব্যায়াম করার জন্য বের হয়ে তিনি আর ফেরেননি।এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। তাঁর গায়ের রং ফরসা। উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি। পরনে ছিল প্যান্ট ও হাফশার্ট। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর কাছে দুটি মোবাইল ফোনসেট ছিল। মোবাইলগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। কেউ তাঁর খোঁজ পেয়ে থাকলে ৯৩৩৪৮৮ অথবা ৮১৫৩৫৯২ অথবা ০১৭৩২৯৪৪১৩৩ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনেরা।