প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রদূত সি এম মোর্শেদ গতকাল সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সি এম মোর্শেদ চীন, আফগানিস্তান ও রুমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের আগ পর্যন্ত তিনি বাংলাদেশ অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।