সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সঞ্চরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার ভৈরব শাখা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান উলফত আরা জাহান। সভা শেষে সংস্থার পক্ষ থেকে ৭৩ জন প্রশিক্ষিত দুস্থ নারীর মধ্যে ঋণ সহায়তা হিসেবে ১০ লাখ ৯৪ হাজার টাকা বিতরণ করা হয়।