সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ মার্চ। তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন। গত বছরের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে দলীয় নেতারা মরহুম রাষ্ট্রপতির বনানী কবরস্থানে আজ সকাল নয়টায় পুষ্পার্ঘ্য নিবেদন ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।
বনানী কবরস্থানে তাঁর পরিবারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় শাহবাগে গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর মরহুমের গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জিল্লুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে মিলাদ ও শোকসভা হবে।