সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের স্ত্রীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন আনোয়ারা আহমদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আনোয়ারা আহমদ চার মাস ধরে এই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।