সাবেক রাষ্ট্রপতির ছেলে ইমতিয়াজের জামিন বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদের জামিনের আদেশ বাতিল করেছেন আদালত।গতকাল রোববার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক জামিন আদেশ বাতিল করেন। এর আগে সকালে একই আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামি গ্রেপ্তার ও নিম্ন আদালতে জামিনের আবেদন থাকায় আদালত পরে তা বাতিল করেছেন।মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় ইমতিয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৮ জানুয়ারি তাঁকে আটক করা হয়। অসুস্থ হওয়ায় ইমতিয়াজ চিকিৎসাধীন আছেন।