সাবেক শাশুড়িকে কুপিয়ে জখম!
রাজশাহীতে নূরমোহল নামের এক নারীকে তাঁর মেয়ের সাবেক স্বামী কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে নগরের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নূরমোহলের মেয়ে ফাহমিদা অভিযোগ করেন, কয়েক বছর আগে আবদুল মালেক নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মালেক তাঁকে নির্যাতন করতেন। কয়েক মাস আগে তিনি মালেককে তালাক দেন। তার পর থেকেই ফাহমিদা তাঁর বাবার বাড়িতে বাস করছেন। বিয়ে বিচ্ছেদের কারণে মালেক ক্ষিপ্ত হয়ে প্রায়ই তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিতেন। এরই জের ধরে গত শুক্রবার রাত আটটার দিকে মালেক তাঁদের বাড়ির বাইরে তাঁর মা নূরমোহলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যান। নূরমোহলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকার শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, হাঁসুয়ার কোপে আহত নূরমোহলের দুই হাতের অবস্থা খুবই খারাপ। তাঁকে বাঁচানো গেলেও তাঁর দুই হাত কেটে ফেলতে হতে পারে।নগরের রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় আহত নারী নূরমোহলের সহকর্মী বাদী হয়ে মালেকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।