সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার বেলা তিনটার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। ২৪টি মামলায় ৪৭০ দিন কারাবন্দী থাকার পর আদালতের নির্দেশে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।মিলনের পারিবারিক সূত্র জানায়, গত বছরের মার্চ মাসে একটি মামলায় এহছানুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়। এরপর মিলনের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এর মধ্যে গত ১৩ মাসে তাঁর বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। সব কটি মামলাই ছয় থেকে সাত বছর আগের ঘটনার। শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাই, পুকুরের মাটি চুরি—এসব অভিযোগে মামলাগুলো করা হয়েছে।