সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের নিঃশর্ত মুক্তি দাবি করলেন স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত চারদলীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তাঁর স্ত্রী নাজমুন নাহান। ২৩টি মামলায় মিলনকে এক বছর থেকে কারাগারে আটক রাখার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুর প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মিলনকে বন্দী রেখে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।সম্মেলনে নাজমুন নাহান বলেন, মিলনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে এ পর্যন্ত কয়েকটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে আছেন। আর যেসব মামলা দায়ের করা হয়েছে, তার একটিরও কোনো ভিত্তি নেই।মিলন মুক্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা আয়োজিত ওই সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে বিএনপির নেতা-কর্মীরা।