সাবেক শুল্ক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম শুল্ক বিভাগের সাবেক এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি শাখার সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর খানের স্ত্রী সোহেলা চৌধুরীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করা হয়।ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. শাজাহান জানান, দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আবদুল আজিজ ভুইয়া বাদী হয়ে দুদক আইন ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করেছেন। পুলিশ জানায়, ২০ লাখ ২০ হাজার ১৪৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৩ লাখ ১৭ হাজার ৯০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা হয়েছে।