সাবেক সচিব নুরুল ইসলাম খানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব এবং দ্য ডেইলি স্টার পত্রিকার ডেপুটি এডিটর শাহরিয়ার খানের বাবা নুরুল ইসলাম খান গতকাল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী জাহানারা ইসলাম খান, তিন পুত্র—জেহান খান, শাহবাজ খান ও শাহরিয়ার খান এবং নাতি-নাতনি রেখে গেছেন। মিরপুরের একটি মসজিদে জানাজা শেষে তাঁকে গতকাল বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ আসর মিরপুরের নিজস্ব বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।নুরুল ইসলাম খান ১৯৩৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯৭০ সালে পাকিস্তান প্রাদেশিক সরকারের আইনসচিব নিযুক্ত হন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি তত্কালীন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯৮৬ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৮৮ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।তিনি এক ডজনের বেশি উপন্যাস ও ছোটগল্প গ্রন্থের প্রণেতা।