সাবেক সচিব মো. মনিরুজ্জামানের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মনিরুজ্জামান (৭৩) গুরুতর অসুস্থ হয়ে গত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা রয়েছে। অস্ট্রেলিয়াপ্রবাসী তাঁর মেয়ে দেশে ফেরার পর আগামীকাল সোমবার বাদ আসর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। ১৭ জুলাই বাদ আসর মরহুমের নিজ বাসভবনে (শ্যামলীর বায়তুল আমান হাউজিং সোসাইটি) কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।