সাবেক সচিব রেজাউল হায়াতের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব মুক্তিযোদ্ধা ও লেখক সৈয়দ রেজাউল হায়াত (৬৭) গতকাল সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বাদ জোহর রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোড মসজিদে নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন। তথ্য বিবরণী।