সাবেক সরকারি কর্মকর্তার বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর ডিবি পুলিশের একটি দল গতকাল সোমবার বেলা তিনটার দিকে শহরের মধ্য বালুবাড়ী এলাকায় অবসরপ্রাপ্ত এক কাস্টম কর্মকর্তার বাড়ি থেকে এক হাজার ৩৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে ওই বাড়ির তত্ত্বাবধায়ক ধলু মোহাম্মদের (৩৫) বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গওহারুল আহসান জানান, অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা মো. আজিজুর রহমানের বালুবাড়ীর বাড়ি থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজিজুর রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ওই বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন ধলু মোহাম্মদ (৩৫) নামের এক রিকশাচালক। বাড়িটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের গুদাম হিসেবে ব্যবহূত হয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সোমবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ধলুর ঘরের খাটের নিচ থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।