সাবেক সাংসদ আবদুল আওয়ালের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল আওয়াল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকার ইস্কাটন সড়কের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আবদুল আওয়ালের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে জানান।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আবদুল আওয়াল আওয়ামী লীগের হয়ে কুষ্টিয়া-৪ আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।