সাবেক সাংসদ আবুল কাশেমের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাংসদ এ বি এম আবুল কাশেমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আবুল কাশেমের কফিনের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াসহ কয়েকজন মন্ত্রী, হুইপসহ সাংসদেরা এ সময় উপস্থিত ছিলেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে করে আবুল কাশেমের মরদেহ সীতাকুণ্ড নেওয়া হয়। দ্বিতীয় জানাজা হয় সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। গতকাল বাদ আসর নিজ বাড়ি সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুরে তৃতীয় জানাজা শেষে সন্ধ্যায় মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।