সাবেক সাংসদ আমানুল্লাহ চৌধুরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমানুল্লাহ চৌধুরী
আমানুল্লাহ চৌধুরী

ময়মনসিংহের ভালুকা থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আমানুল্লাহ চৌধুরী গত শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷ গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। আজ সোমবার বাদ জোহর ভালুকা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ উপজেলার ধামশুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে৷