সাবেক সাংসদ আলী রেজার দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাবেক সাংসদ আলী রেজা রাজুর (৭০) দাফন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে।

আলী রেজার মরদেহ গতকাল যশোর শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি গত শুক্রবার ইন্তেকাল করেন। তিনি ১৯৯৬ সালে যশোর সদর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্বে ছিলেন।