সাবেক সাংসদ আহসান আহমেদের দাফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ আসনের সাবেক সাংসদ আহসান আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বাদ আসর জেলা সদরের রামনগর ইউনিয়নের চয়ননগর গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি নীলফামারী পৌরসভার প্রথম চেয়ারম্যান। ১৯৮৯ সালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সদর আসনের সাংসদ নির্বাচিত হন।