সাবেক সাংসদ এম এ মান্নান ইন্তেকাল করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নান
এম এ মান্নান

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সাংসদ ও চিকিৎসক এম এ মান্নান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
কিশোরগঞ্জ-২ নির্বাচনী এলাকা থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। তিনি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, এম এ মান্নানের মরদেহ ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সন্তানেরা দেশে ফিরলেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম এ মান্নানের মৃত্যুর খবরে তাঁর নিজ নির্বাচনী এলাকা পাকুন্দিয়া ও কটিয়াদীতে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে পাকুন্দিয়া-কটিয়াদীর সাংসদ সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।