প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির লতিফুর রহমানকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে আদালতে আত্মসমর্পণ করে হত্যা, সহিংসতা, নাশকতাসহ পাঁচটি মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় আরিফ হত্যাসহ পাঁচটি মামলার আসামি লতিফুর রহমান জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী একটি মামলায় জামিন প্রদান করলেও দুটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। অন্যদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জুয়েল অধিকারী দুটি মামলার মধ্যে আরিফ হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন।