সাবেক সাংসদ খুররমের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মুহম্মদ খুররম
খন্দকার মুহম্মদ খুররম

সাবেক সাংসদ খন্দকার মুহম্মদ খুররম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে মারা যান।

খন্দকার মুহম্মদ খুররম শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও শেরপুর ডায়াবেটিক সমিতির উপদেষ্টা ছিলেন। এর আগে তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ভাই, এক বোন, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

খুররমের পরিবার সূত্রে জানা গেছে, কাল রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন চত্বরে তাঁর প্রথম জানাজা হবে। বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আওয়ামী লীগ নেতা খুররমের মৃত্যুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।