সাবেক সাংসদ নওশের আলীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা নওশের আলী সরকার ওরফে বাদশা (৬৭) গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার চিথলিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, চার কন্যাসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলা সোয়া তিনটায় চিথলিয়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। নওশের আলী ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।