সাবেক সাংসদ ফজলুর রহমানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপির সাবেক সাংসদ ফজলুর রহমান সুলতান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাদ জোহর শহরের বড় মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাদ জোহর গফরগাঁওয়ের গোহাটা ফেডারেশন মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ উপজেলার ষোলহাসিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।