সাবেক সাংসদ মমতাজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের প্রয়াত জ্যেষ্ঠ আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ মমতাজ উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে লালপুরে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০০৩ সালের ৬ জুন সন্ধ্যায় মমতাজ উদ্দিন নিজ বাড়িতে ফেরার সময় লালপুরের বাওড়া নামক স্থানে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে খুন হন। সূত্র জানায়, ১২ জনু জাতীয় নেতাদের উপস্থিতিতে শোকসভা অনুষ্ঠিত হবে। নাটোর প্রতিনিধি।