সাবেক সাংসদ মোশাররফ হোসেনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. মোশাররফ হোসেন (৬৮) গতকাল রোববার সকালে ঝিগাতলায় রেনেসাঁ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিসসহ বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা গতকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে বাদ মাগরিব বড় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে নেত্রকোনার পূর্বধলায় নিজ গ্রামে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ সানকিন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।