সাবেক সাংসদ রশীদুজ্জামানের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি কে এইচ রশীদুজ্জামানের মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কে এইচ রশীদুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ, সাংসদরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। পরে বিকেল চারটায় কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আরও একটি জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। রশীদুজ্জামান গত বুধবার রাজধানীর বারিধারার বাড়িতে মারা যান।