সাবেক সাংসদ সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। ৮ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।
ওই ১২ জনের বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ পাঁচটি অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ১২ আসামির মধ্যে সাখাওয়াত হোসেনসহ চারজন কারাগারে আটক আছেন। বাকি সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।