সাবেক সাংসদ সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সাংসদ সিরাজুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী গতকাল ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। তিনি সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের বাবা। এ ছাড়া আইনমন্ত্রীর উপজেলার পানিয়ারূপে গ্রামের বাড়িতে মিলাদ ও তবারক বিতরণ করা হয়েছে।