সাবেক সাংসদকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর আসনের সাবেক সাংসদ দেলোয়ার হোসেনকে শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে।দেলোয়ার হোসেন ২২ জানুয়ারি নিজ গ্রাম কদমতলা যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরগুনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩০ জানুয়ারি তাঁকে চিকিত্সার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সুস্থ হওয়ার পর শুক্রবারই তিনি বরগুনায় আসেন। এ উপলক্ষে তাঁর সমর্থকেরা সংবর্ধনার আয়োজন করে।