সাবেক সাংসদসহ বিএনপির ১২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। সোহেল রানা নামের স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী গত মঙ্গলবার সিংড়া থানায় মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, বগুড়া থেকে রাজশাহী মহাসমাবেশ যাওয়ার সময় বগুড়া বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে সিংড়া শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। মামলায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রহমান ও ইব্রাহিম খলিলসহ ১২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।