প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীমের নিহত হওয়ার ঘটনায় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৩৫ জনের নামে মামলা হয়েছে। আবদুল আলীমের ভাই মজিবর রহমান বাদী হয়ে গতকাল মঙ্গলবার মির্জাপুর থানায় এ মামলা করেন।
মামলায় গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকেও এই মামলায় আসামি করা হয়েছে।
হরতাল চলাকালে গত সোমবার মিছিল শেষে বাড়ি ফেরার পথে শাহ আলমের পক্ষের সঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ফিরুজ হায়দার খানের পক্ষের সমর্থকদের সংঘর্ষে আবদুল আলীম আহত হন। কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনজিয়া আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।