সাবেক সাংসদের বাড়িতে ডাকাতি, ভাতিজাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সাবেক এক সাংসদের বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁর ভাতিজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর রাত দুইটার দিকে আলফাডাঙ্গা উপজেলার গড়ানিয়া গ্রামে এ ডাকাতি হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন জানান, ডাকাতির ঘটনায় সাবেক সাংসদের ভাতিজা কাজী লিটন (৩২), কাজী পরিবারের আত্মীয় মুকুল শেখ (২৮) ও শিরগ্রামের মো. মারজানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।