সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রধান আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে গতকাল বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে এ তথ্য জানান।জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় নিয়মানুযায়ী মোশাররফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আদেশও জারি করা হয়েছে।এর আগে মোশাররফ হোসেন ভূঁইয়াকে ছুটিতে পাঠানো ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাতজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ২৬ ডিসেম্বর মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউসকে গ্রেপ্তার করে দুদক।